পাথর প্রতিমায় মা তার তিন সন্তান কে বিষ খাইয়ে নিজে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা,মৃত এক শিশু - The News Lion

পাথর প্রতিমায় মা তার তিন সন্তান কে বিষ খাইয়ে নিজে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা,মৃত এক শিশু

 


দি নিউজ লায়ণঃ    তিন সন্তানকে বিষ খাইয়ে পরে নিজে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা মায়ের। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার পাথরপ্রতিমায়। আশঙ্কাজনক অবস্থায় চার জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে একটি শিশুর মৃত্যু হয় বাকি তিন জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যোগেন্দ্রপুর এলাকার বাসিন্দা রাজু ভড় কর্মসূত্রে সে হুগলি স্টোরে কাজ করে।


তার স্ত্রী শেফালি ভড় আর দুই ছেলে এক মেয়ে নিয়ে সংসার।নয় বছর বয়সের পায়েল ভড়,সাত বছরের শান্তনু ভড়,চার বছরের সূর্য ভড়কে নিয়ে শেফালি ভড় বাড়িতে থাকত।মঙ্গলবার রাতে শেফালি ভড়ের সঙ্গে তার স্বামী রাজু ভড়ের মোবাইলে কথোপকথন হয়।আর এই কথোপকথনে তাদের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে ঝগড়াও হয় এমনি অভিযোগ।শেফালি ভড় ভোরের আলো ফুটতে না ফুটতেই তার তিন সন্তান কে বিষ খাইয়ে দিয়ে নিজেই বিষ খেয়ে নেয়।


সকালে কোন সাড়া শব্দ না পেয়ে স্থানীয় মানুষজন ঘরে গিয়ে এমনি মর্মান্তিক দৃশ্য।তারা ৪ জনকে উদ্ধার করে গদামথুরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে,সেখানেই চিকিৎসকরা নাবালক শান্তনু ভড় কে মৃত বলে ঘোষণা করে।বাকী তিন জনের অবস্থা অবনতি হলে চিকিৎসকরা তাদের ডায়মন্ডহারবার সদর হাসপাতালে স্থানান্তরিত করে।সেখানেই তাদের চিকিৎসা চলছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.